বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এ সি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকালে অভিভাবক দিবস-২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এমদাদ, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মুসফেকুর রহমান নাহার, কাউন্সিলর তপন কুমার পোদ্দার, ম্যানেজিং কমিটির সদস্য মো. হারুন অর রশিদ, কে এম শহিদুল ইসলাম, অধ্যাপক মইনুল ইসলাম মিঠু।
প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অভিভাবক ফারুক হোসেন সামাদ, মেহেদী হাসান লিপন,মশিউর রহমান মাসুম,বিষ্ণু পদ দাস, মাকসুদা আকতার, জাকির হোসেন বাচ্চু, মো. আসাদ প্রমুখ। শিক্ষক মো.ফারুকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অভিভাবক দিবসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অর্ধ-সহ¯্রাধিক অভিভাবক অংশগ্রহন করেন। ##


